1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ইআরএফ সভাপতি রেফায়েত, সম্পাদক কাশেম নির্বাচিত

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১০.৫৯ এএম
  • ২৭৩ Time View

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মৃধা ও সাধারণ সম্পাদক র্নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শওকত মাহমুদ ফল ঘোষণা করেন।

সূত্র জানায়, ইআরএফের ২২৯ ভোটারের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। রেফায়েত উল্লাহ মৃধা ৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বিজনেস এডিটর সালাউদ্দিন বাবলু।

সহ-সাধারণ সম্পাদক পদে দ্য অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ। এ ছাড়া চারটি সদস্য পদে ইআরএফের সিনিয়র সদস্য বদিউল আলম, দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, ফাইন্যান্সিয়াল এক্সেপ্রেসের সিনিয়র রিপোর্টার মোহাম্মাদ সাইফুল ইসলাম ও শেয়ারবাজার নিউজের সিনিয়র রিপোর্টার শাহ আলম নুর নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। এর আগে ২০২০-২২ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি শারমীন রিনভী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com