
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সিটি ব্যাংকের নতুন একটি শাখার উদ্বোধন হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর, ২০২২) ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ নতুন শাখার উদ্বোধন করেন।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মাহবুবুর রহমান।
এ সময় ব্যাংকের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজিজ আল কায়সার তার স্বাগত বক্তব্যে বলেন, ঢাকা শহরের প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সিটি ব্যাংকের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকায় এই নতুন শাখা খোলা হয়েছে। সিটি ব্যাংক ৩৯ বছর ধরে তার গ্রাহকদের স্বার্থে বিভিন্ন সুদূরপ্রসারী ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন এ শাখার মাধ্যমে গ্রাহকদের রিটেল লোন, ডিপোজিট, কার্ড, ইসলামিক ব্যাংকিং, কাস্টমার কেয়ার ও রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved