1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

সেরা ব্যবসায়ী করদাতা ওয়ালটনের দুজন উদ্যোক্তা-পরিচালক

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১.১৪ পিএম
  • ২৮২ Time View

২০২১-২২ কর বছরে ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন গ্রুপের দুজন উদ্যোক্তা-পরিচালক। তারা হলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ভাইস চেয়ারম্যান, এস এম শামছুল আলম এবং পরিচালক, এস এম আশরাফুল আলম। এই ক্যাটাগরিতে দেশের পাঁচ ব্যবসায়ীকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। সেরা নির্বাচিত ৫ জনের মধ্যে দুজনই ওয়ালটন গ্রুপের ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ করবর্ষের জন্য সেরা করদাতাদের এ নাম ঘোষণা করে। বুধবার বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এর আগে গত রোববার (১৮ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়। ব্যক্তি পর্যায়ে ৭৬টি ও কোম্পানি ৫৩টি ও অন্যান্য শাখায় ১২টিসহ মোট ১৪১ জন সেরা করদাতার নাম প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এসব করদাতাদের প্রত্যেককে ট্যাক্স কার্ড দিবে সরকার।

ব্যবসায়ীদের মধ্যে অন্য যারা সেরা করদাতা হয়েছেন, তারা হলেন- গোলাম দস্তগীর গাজী, মো. মাহবুবুর রহমান এবং গাজী গোলাম মূর্তজা।

এই ক্যাটাগরিতে সেরা করদাতাদের মধ্যে প্রথম হয়েছেন গাজী গ্রুপের কর্ণধার, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সেরা করদাতা হয়েছেন ওয়ালটনের পরিচালক, এস এম আশরাফুল আলম এবং ভাইস চেয়ারম্যান, এস এম শামছুল আলম। চতুর্থ হয়েছেন ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা।

২০১০ সাল থেকে সেরা করদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর। ২৮ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এবারের সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com