1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এমডি নিয়োগে বিএসইসির কাছে সময় আবেদন ডিএসইর

  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১০.৫১ এএম
  • ২৫৮ Time View

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে সময় চেয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ডিএসইর এমডি নিয়োগের সুপারিশ জমা দেয়ার সময় চলতি মাসের ৮ তারিথ থেকে আরও ৪৫ দিন বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটি বিএসইসির কাছে চিঠির মাধ্যমে আবেদন জানিয়েছে।

ডিএসইর আবেদনে বলা হয়েছে, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে বিএসইসির দৃষ্টি আকর্ষণ করতে চাই। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের কারণে ৯ সেপ্টেম্বর ২০২২ পদটি শূন্য হয়েছে। ডিএসই এমডি পদে নিয়োগ প্রক্রিয়া গত ৬ অক্টোবর শুরু করে এবং একই দিনে একটি জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেয়। এরপর ৭ ও ১১ অক্টোবর আরেকটি জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। যেখানে আবেদনের শেষ সময় ছিল ৬ নভেম্বর।

প্রবিধান অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো- প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীকে নির্বাচন করবে। দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও

রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীর সুপারিশ করবে। সবশেষে বিএসইসি উল্লেখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্য থেকে ১ জন আবেদনকারীকে অনুমোদন করবে।

এছাড়া প্রবিধানে আছে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয় তবে কমিশন একজনকে নিয়োগ করতে পারে। এদিকে বিএসইসির কাছে বোর্ডের সুপারিশ জমা দেয়ার শেষ তারিখ ছিল ৭ ডিসেম্বর। কিন্তু উল্লেখ করা হচ্ছে, পদের জন্য আবেদনকৃত প্রার্থীদের মূল্যায়নের জন্য যাচাই-বাছাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তাই বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে। অতএব বিএসইসিকে সময় বাড়ানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

এমতাবস্থায় ৮ ডিসেম্বর থেকে ডিএসইর এমডি নিয়োগে কমিশনের কাছে পর্ষদের সুপারিশ জমা দেয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com