রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

সহিংস চরমপন্থা প্রতিরোধে লৈঙ্গিক সমতা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লৈঙ্গিক সমতা নিশ্চিত না করে দেশে সহিংস চরমপন্থা প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। এজন্য সহিংস চরমপন্থা প্রতিরোধ কার্যক্রমে পুরুষের পাশাপাশি নারীর সক্ষমতা তৈরি করে অংশগ্রহণ নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আমান ইন্দোনেশিয়ার কারিগরি সহযোগিতায় “প্রিভেন্টিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম (পিভিই): অ্যাপ্রোচেস অন জেন্ডার মেইনস্ট্রিমিং” শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে বেসরকারি সংস্থা অন্তর। শনিবার রাজধানী ঢাকার মহাখালীতে ব্রাক সেন্টার ইন-এ আয়োজিত কর্মশালায় প্রথম দিন এসব বিষয় ওঠে আসে।

এসময় জানানো হয়, সহিংস চরমপন্থা প্রতিরোধের জন্য লৈঙ্গিক সমতায়নের জন্য সুশীল সমাজের সক্ষমতা ও জ্ঞানের পরিধি বাড়াতে হবে। একইসঙ্গে সহিংস চরমপন্থা প্রতিরোধে চলমান কাজের সঙ্গে লৈঙ্গিক সমতায়ন পদক্ষেপ সংযুক্ত করতে হবে। এর ফলে বাংলাদেশে সহিংস চরমপন্থা মোকাবেলায় সুশীল সমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং তাঁদের শক্তিশালী ভূমিকার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা যায়। আর এ লক্ষ্যেই কর্মশালার আয়োজন করেছে অন্তর।

কর্মশালায় সহিংস চরমপন্থা বিষয়ক বিভিন্ন আইন, সনদ, কর্মকান্ড, প্রধান চালিকা, চ্যালেঞ্জ, দৃষ্টান্তমূলক ভালো চর্চাসমূহ তুলে ধরা হয়। এসব বিষয়ে আরও গভীর গবেষেণা, অধ্যয়ন ও জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অন্তর-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এমরানুল হক চৌধুরী। অন্তর -এর উপ-পরিচালক আব্দুল্লাহ আল মহিউদ্দিনের সঞ্চালনায় কর্মশালার প্রথম দিন আরও বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, ইউএনডিপি বাংলাদেশ-এর সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, ইউএনডিপি বাংলাদেশ-এর গবেষণা বিশ্লেষক ফয়সাল বিন মজিদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. পিজুয়ার হোসেন, সোস্যাল এইড-এর সমন্বয়ক ইসহাক এম সোহেল এবং আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আফতাবুজ্জামান। এতে সুশীল সমাজ, গণমাধ্যম, যুব সম্প্রদায় এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অন্তর, একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা এবং ক্ষুদ্র ঋণ সংস্থা; যার লক্ষ্য একটি শান্তিপূর্ণ, ন্যায্য ও ক্ষুধামুক্ত বিশ্ব প্রতিষ্ঠা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS