1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৮.২৭ পিএম
  • ২৩৩ Time View

আগামী ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যারা রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছিল। তারাই আবার রাষ্ট্র কাঠামো মেরামত করতে চায়, যা হাস্যকর। স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে তারা গেলেন না, গেলেন গরুর হাটে।’

অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়া, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগের সম্মেলন সফল করতে অভ্যর্থনাবিষয়ক সব বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ২৮ ডিসেম্বর। আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রো স্টেশন এলাকায় বিআরটিসির ডিপো তৈরির কাজ চলছে। আগারগাঁও থেকে মেট্রোরেলের যাত্রীদের অন্য গন্তব্যে নিয়ে যাবে বিআরটিসির বাস সার্ভিস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com