
নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়ে কয়েকশ যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, মধ্যরাত থেকেই কুয়াশা ছিল। তবে ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটের যানজট কমবে। এ নৌপথে ছোট-বড় ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved