1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও শেয়ার বিওতে প্রেরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১০.৪৫ এএম
  • ২০৭ Time View

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সমপন্ন করা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সেন্ট্রাল ডিপোজটিরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২০ থেকে ২৪ নভেম্বর পরযন্ত আবেদন গ্রহণ সম্পন্ন করে।

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

সূত্র জানায়, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করে।

উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি)  (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা  ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

এছাড়া উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com