1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

আজ জাতীয় ভ্যাট দিবস

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১.২০ এএম
  • ২৩৮ Time View

জাতীয় ভ্যাট দিবস আজ। ‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি’ এ স্লোগানকে সামনে রেখে ঢাকাসহ সব বিভাগীয় শহর ও কমিশনারের কার্যালয়ে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উপলক্ষে মাঠ পর্যায়ে করদাতাদের নিবন্ধন, রিটার্ন, ই-পেমেন্ট, ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ, চালানপত্র ইস্যু, ইএফডি মেশিন ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে সরাসরি সার্কেল, বিভাগ ও কমিশনারেট থেকে বিশেষ সেবা প্রদান করা হবে। এছাড়া, ভ্যাটের গুরুত্বপূর্ণ তথ্য দেশের সব মোবাইল অপারেটরের মাধ্যমে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে।

এদিকে, দিবসটি উপলক্ষে বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। ইতিমধ্যে ২০২১-২২ অর্থবছরের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়া ৯টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে এনবিআর। এছাড়া, জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১২০টি প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর সপ্তম বারের মতো ভ্যাট দিবসটি উদযাপিত হচ্ছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com