1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দক্ষিণ এশিয়ায় ভিন্ন চিত্র বাংলাদেশ-শ্রীলঙ্কার শেয়ারবাজারে

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.০৪ পিএম
  • ২৮১ Time View

ভারত, পাকিস্তান, নেপাল ও ভূটানের শেয়ারবাজারে পতন হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার শেয়ারবাজারে ভিন্ন চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভারতে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক ‘সেনসেক্স’ ২০৮ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬২ হাজার ২২৬ পয়েন্টে। এছাড়াও দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক ‘নিফটি ৫০’ সূচকও ৫৮ পয়েন্ট কমেছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সূচক ‘কেএসই ১০০’ ৫৩৭ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ৪১ হাজার ৬১২ পয়েন্টে। নেপাল স্টক এক্সচেঞ্জের সূচক ‘এনইপিএসই’ ৪ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটি অবস্থান করছে ১ হাজার ৯৩৩ পয়েন্টে। এছাড়াও ভূটানের শেয়ারবাজারের সূচক ‘বিএসআই’ ০ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৭ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।

দক্ষিণ এশিয়ার শেয়ারবাজারে মঙ্গলবার ভিন্ন চিত্র দেখা গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার শেয়ারবাজার কলম্বো স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ‘এএসপিআই’ ৩৭ দশমিক ৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে সূচকটির অবস্থান ৮ হাজার ৮৮১ পয়েন্টে।

এদিকে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বৃদ্ধি পেলেও গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ‘ডিএস ৩০’ সূচকে ৭ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ৪ দশমিক ৫২ পয়েন্ট যোগ হয়েছে।

আজ ডিএসইতে ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত ১৯ মাসের মধ্যে এটি সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের (২০২১) ৫ এপ্রিল এক্সচেঞ্জটিতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com