
দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) বাংলাদেশে প্রথম ও একমাত্র টেস্টিং ল্যাব স্থাপনের গৌরব অর্জন করেছে। অত্যাধুনিক ‘ইঞ্জি. খালেদা শাহরিয়ার কবির টেস্টিং ল্যাব’ এর মাধ্যমে এনার্জিপ্যাক এর গ্রাহকদের সর্বোচ্চ গুণগতমানের পণ্য ও সেবা প্রদান করতে পারবে। এ নিয়ে ২৯ জানুয়ারি অনলাইনের মাধ্যমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে এনার্জিপ্যাক অগ্রণী ভূমিকা পালন করছে তাই আমি তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। টেকসই উন্নয়নে গবেষণার কোন বিকল্প নেই এবং এক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান”।
এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী নুরুল হুদা, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিখা রহমান, এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ এবং অন্যান্য অতিথিবৃন্দ। শিখা রহমান প্রকৌশলী খালেদা শাহরিয়ার কবিরের কন্যা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved