
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন মাহমুদা আক্তার। এছাড়া মাজেদা খাতুনকে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে উপ-সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
জানা যায়, প্রতিষ্ঠান দুটি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধীনস্থ। নিয়োগ পাওয়া দুই কর্মকর্তাই এর আগে আইসিবির মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের পদায়ন আগামী ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved