1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

সাকিব ও হিরুর আল-আমিন কেমিক্যালের মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.৩৬ পিএম
  • ৩০৯ Time View

পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৪৮.১৭৫ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিয়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠানসহ অন্যান্য সহযোগীরা। তারা কোম্পানিটির পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার পরপরই ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্য মতে, শনিবার (৩ ডিসেম্বর) ফরিদপুরের বিসিক শিল্প নগরীতে সাকিব আল হাসানের ব্যবসায়িক সহযোগীদের নিয়ে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ইজিএম অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কোম্পানির দুটি এজেন্ডা অনুমোদন করা হয়েছে। এজেন্ডা দুটির মধ্যে একটি হলো- কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করা এবং অপরটি পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় বাড়ানো। এ দুইটি সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডাররা সম্মতি জানিয়েছেন।

এর আগে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৪৮.১৭৫ শতাংশ শেয়ারের মালিকানা অধিগ্রহণের মাধ্যমে পূর্বের পরিচালকদের কাছ থেকে শেয়ার বুঝে পাওয়ার পর শেয়ার ধারণের বিস্তারিত তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অবহিত করেন সাকিব ও হিরুর সহযোগীরা।

তথ্য মতে, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান সৈয়দ আশিক ১৮.৪০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিকা ১৫.৯৭৫ শতাংশ ও তাজাক্কা তানজিম ১৩.৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন সাকিব ও হিরুর সহযোগীরা। এর মধ্যে সাকিবের প্রতিষ্ঠান দুটির মধ্যে মোনার্ক মার্ট (জাভেদ এ মতিন প্রতিনিধিত্বকারী) ২.৪০ শতাংশ এবং মোনার্ক এক্সপ্রেস ৪.৮০ শতাংশ শেয়ার কিনেছেন। এ ছাড়া আমিনুল ইসলাম সিকদার এবং মো. খায়রুল বাশার (ইশাল কমিউনিকেশনের প্রতিনিধিত্বকারী) ১৪.৪ শতাংশ, এএফএম রফিকুজ্জামান ১০ শতাংশ, মাসুক আলম ৬ শতাংশ, মো. হুমায়ুন কবির (লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্বকারী) ২.৪০ শতাংশ এবং মুন্সী শফি উদ্দিন ৮.১৭৫ শতাংশ কোম্পানিটির শেয়ার কিনেছেন।

এর মধ্যে লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ আলোচিত বিনিয়োগকারী ও সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরুর পারিবারিক প্রতিষ্ঠান। আর জাভেদ এ মতিন হচ্ছেন সাকিব আল হাসান ও হিরুর মালিকানাধীন ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংসের অন্যতম অংশীদার।

কোম্পানি সূত্রে জানা গেছে, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল ইসলাম শিকদার। আর কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন মুন্সি শফি উদ্দীন। একই সঙ্গে মাসুক আলম, এএফএম রফিকুজ্জামান, জিভেদ এ মতিন, খাইরুল বাশার ও হুমায়ুন কবির কোম্পানিটির মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সিমাব ফাহিম কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুন্সি শফিউদ্দীন বলেন, ইজিএম নতুন যুক্ত হওয়া মোনার্ক ও অন্যান্য প্রতিষ্ঠানের মনোনীত সকল পরিচালক, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর দুটি এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। ফলে নতুন পরিচালকরা বিনিয়োগের মাধ্যমে কোম্পানির ব্যবসা শুরু করবে। বিএসইসির দেওয়া শর্ত সাপেক্ষে নতুন পরিচালকরা যে বিনিয়োগ করবে তা শেয়ার মানি ডিপজিট হিসেবে রেখে দেওয়া হবে। এর বিপরীতে বিনিয়োগ করা টাকা পরিশোধিত মূলধন হিসেবে দেখানো হবে।

এর আগে, চলতি বছরের গত ৩০ মে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা বা পরিচালকদের মোট ২৪ লাখ ৮ হাজার ৭৫০টি শেয়ার (মোট শেয়ারের ৪৮.১৮ শতাংশ) শর্ত সাপেক্ষে সাকিব ও হিরুর সহযোগীদের অধিগ্রহণ করার অনুমতি দেয় বিএসইসি। তবে কোম্পানির সমস্ত শেয়ার স্থানান্তর করা হলেও তা ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরি তা সম্পন্ন হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com