
আসছে সিংহাম ছবির তৃতীয় সিক্যুয়েল‘। নতুন সিনেমাটির নাম ‘সিংহাম এগেইন’। যেখানে রুপালি পর্দায় ঝড় তুলবে পরিচালক রোহিত শেঠি আর অজয়ের ধামাকা।
সিনেমাটি হতে চলেছে রোহিত শেঠির কপ ইউনিভার্সের পঞ্চম সিনেমা। নতুন এ সিনেমাটিতে বাজিরাও সিংহামের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন।
টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ। এ বিষয়ে তরুণ লিখেছেন, “এক্সক্লুসিভ খবর হলো, অজয় ও রোহিত আবারও একসঙ্গে ‘সিংহাম’ সিনেমার কাজ করছেন। অজয় ‘ভোলা’ সিনেমার শুটিং শেষ করেই ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরু করবেন।”
সিংহামের তৃতীয় সিক্যুয়েল নিয়ে অবশ্য দর্শককে আগেই জানিয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। জনপ্রিয় রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি’র প্রচারের সময় রোহিত সিনেমাপ্রেমীদের তা জানিয়েছিলেন।
সিংহামের প্রথম সিক্যুয়েল মুক্তির পর প্রায় এক যুগের দীর্ঘ বিরতির পর তৃতীয় সিক্যুয়েল আসার খবরে ভক্তরাও নতুন এ ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তাই ব্যস্ত অজয়ের এখন দম ফেলার সময় নেই।
বর্তমানে অজয় দেবগন পরিচালিত এবং অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘ভোলা’ ছবিটি। নেটমাধ্যমে এর টিজার প্রকাশ হওয়ার পরই তা দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
অজয়ের সঙ্গে এ ছবিতে দেখা যাবে অভিনেত্রী টাবুকে। সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে। তাই ‘ভোলার’ শুটিং শেষ করেই রোহিতের ‘সিংহাম থ্রি’র কাজ শুরু করবেন বলিউডের অ্যাকশন বয় অজয় দেবগন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved