1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পরিবেশবান্ধব বিনিয়োগে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১২.৩৭ পিএম
  • ৬০১ Time View

বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করতে সহায়তার জন্য ঋণ হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর অংশ হিসেবে বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্প পরিবেশ অধিদফতরকে এর প্রযুক্তিগত ও প্রশাসনিক সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে। একই সঙ্গে প্রকল্পটি দূষণ রোধ ও পরিবেশগত গুণমান উন্নত করতে পরিবেশগত প্রবিধান ও এর প্রায়োগিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করবে।


এ ছাড়া বায়ুদূষণ কমিয়ে আনতে পরিবেশবান্ধব বিনিয়োগে আর্থিক খাতকে উৎসাহিত করার জন্য একটি গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিমও প্রতিষ্ঠা করা হবে এর আওতায়।


প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে বৃহত্তর ঢাকা এবং এর বাইরে বসবাসকারী ২১ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এই প্রকল্পটি দেশের পরিবেশ প্রতিষ্ঠানগুলোকে আরও ভালোভাবে দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী করে তুলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com