
নিজস্ব প্রতিবেদকঃ সদ্য গ্র্যাজুয়েট নিয়োগের জন্য কোর সার্চের সাথে চুক্তিবদ্ধ হলো আর্টিসান আউটফিটার্স লিমিটেড। গত ২৯ শে নভেম্বর ২০২২ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত আর্টিসান আউটফিটার্স লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
কোর সার্চ এ চুক্তির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রাপ্ত (জব প্লেসমেন্ট ট্রেনিং এর মাধ্যমে) গ্র্যাজুয়েট এবং ইন্টার্ন নিয়োগে সহায়তা করবে। এটির মাধ্যমে গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের কাজটি আরও একধাপ এগিয়েছে।
অনুষ্ঠানে কোর সার্চের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম এবং আর্টিসান আউটফিটার্স লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার এম. হাসান অপু। এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন আর্টিসান আউটফিটার্স লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো: শামীম আলম এবং হিসাব ও অর্থ বিভাগের প্রধান মো: জহিরুল হক ভূঁইয়া।
এ প্রসঙ্গে কোর সার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম বলেন, "বাংলাদেশে বেকারত্বের অন্যতম প্রধান কারণ হচ্ছে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দক্ষতার অভাব। আর এজন্য কোর সার্চ বিশেষজ্ঞদের দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে সাহায্য করে। এছাড়া বর্তমানে প্রায় চল্লিশটিরও বেশি কোম্পানির সাথে আমাদের নিয়োগ বিষয়ক চুক্তি থাকায় প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের উক্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেতে আমরা সহায়তা করে থাকি।"
উল্লেখ্য, কোর সার্চ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের নিয়ে কাজ করে। এটি গ্র্যাজুয়েটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে চাকুরী প্রাপ্তিতে সহায়তা করে। কোর সার্চ কোর ফেসিলিটেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved