1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

লংকাবাংলা ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি পালন

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬.৩৮ পিএম
  • ৩৮৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লংকাবাংলা ফাউন্ডেশনের আয়োজনে এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট ও জহুরুল ইসলাম সিটি সোসাইটি, আফতাবনগর, ঢাকা এর সহযোগিতায় ২৯শে নভেম্বর, ২০২২ইং তারিখে আফতাবনগরে অবস্থিত জহুরুল ইসলাম সিটি সোসাইটির প্রধান কার্যালয় সংলগ্ন প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি পালন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এর ফাউন্ডার ডিরেক্টর প্রফেসর ডাঃ মোঃ সালেহ আহমেদ (এমবিবিএস, এফসিপিএস, ফ্যাকো এন্ড রেটিনা স্পেশালিস্ট) এর নেতৃত্বে এক দল অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও পরীক্ষক সারা দিনব্যাপী ৩০০ জনের অধিক ব্যক্তিকে চক্ষু সংক্রান্ত যাবতীয় আনুষঙ্গিক সেবা প্রদান করেন ও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।


উক্ত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠানে জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহ-সভাপতি জনাব এ. কে. এম. আমিনুল হক ফারুকের সঞ্চালনায় সকল প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জনাব মোস্তফা কামাল, এফসিএ; ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট  প্রধান জনাব মোহাম্মদ মাহফুজুল ইসলাম; জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জনাব কামাল হোসেন।


সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান ও লংকাবাংলা ফাইন্যান্স এর ২৫ বছর পূর্তিকে বিশেষ অর্থবহ করে তুলতে লংকাবাংলা ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে এই ধরণের সেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com