
নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩৬৭ তম সভা, ২৮ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ফেরদৌস আলী খান, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, কাজী খুররম আহমেদ, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ অংশগ্রহণ করেন। সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো জনাব মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved