1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

সিএসইর কৌশলগত বিনিয়োগকারী হলো বসুন্ধরার এবিজি

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৫.০২ পিএম
  • ৩৪০ Time View

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেডকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত এক সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা তাদের অনুমোদন দেন। ইজিএম পরিচালনা করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

জানা গেছে, সিএসইর ২৫ শতাংশ শেয়ার বসুন্ধরা গ্রুপের কোম্পানি এবিজি লিমিটেডের কাছে বিক্রি করার অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা।

নিয়ম অনুযায়ী কৌশলগত অংশীদারদের কাছে শেয়ার বিক্রির জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সেজন্য ইজিএম ডেকে শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে।

এর আগে গত রবিবার বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেড আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কৌশলগত অংশীদার হওয়ার লক্ষ্যে ঊভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। এতে এবিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান এবিজি লিমিটেড, সিএসই’র স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কার্যক্রম পরিচলনা করবে। এবিজি লিমিটেড সিএসই’র ২৫ শতাংশ শেয়ার ক্রয় করার মাধ্যমে, এই এক্সচেঞ্জের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তুর্ভুক্ত হলো। কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেড সিএসইর প্রতিটি শেয়ার ১৫ টাকা দরে মোট ১৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার শেয়ার প্রায় ২৩৮ কোটি টাকায় কিনবে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সিএসইর পরিশোধিত মূলধন ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা এবং শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৪৫ লাখ ২০ হাজার। এই স্টক এক্সচেঞ্জ থেকে সবশেষ ২০২০-২১ অর্থবছরের ব‍্যবসায় শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com