1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে আইডিএলসির ১ কোটি টাকা অনুদান

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭.১৩ পিএম
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে একটি অত্যাধুনিক কেমোথেরাপি ইউনিট স্থাপনের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স।

আজ সোমবার (২১ নভেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইডিএলসি আগ্রাবাদ শাখার প্রধান জাহিদ হোসেন এবং চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ২০২০ সালে চট্টগ্রামে একটি ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ক্যান্সার হাসপাতালটি স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তায় সমাজের সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে এসেছে সংস্থাটির আজীবন সদস্যবৃন্দ।

আইডিএলসি-এর এই অনুদান এর সহায়তায় চট্টগ্রাম মা-ও-শিশু ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউটে ২০ শয্যা বিশিষ্ট একটি কেমোথেরাপি ফ্যাসিলিটি স্থাপন করা হবে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বলেন, “চট্টগ্রাম মা-ও-শিশু ক্যান্সার হাসপাতালটি স্থাপনে এই অবদান এর জন্য আমরা আইডিএলসি ফাইন্যান্স এর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ কেমোথেরাপি ইউনিটের নামকরণ করা হবে আইডিএলসি।”

একটি দায়িত্বশীল ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে সমাজের প্রতি তার দায়বদ্ধতাগুলোর বেপারে আইডিএলসি অত্যন্ত সচেতন এবং সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবেলায় সবসময় সক্রিয় অবদান রেখেছে। ২০২২ সালে স্বাস্থ্য খাতে অবদান হিসাবে আইডিএলসি, চট্টগ্রাম মা-ও-শিশু ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি ইউনিট স্থাপনের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com