
নিজস্ব প্রতিবেদকঃ প্রাইম ব্যাংক সম্প্রতি অনন্ত কোম্পানি লিমিটেডের গার্মেন্টসকর্মীদের ডিজিটাল পদ্ধতিতে ঋণ সেবা প্রদানে কোম্পানিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে অনন্ত কোম্পানির গার্মেন্টসকর্মীরা প্রাইম ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন প্লাটফর্ম “প্রাইমঅগ্রিম” অ্যাপের মাধ্যমে মাত্র ৪ মিনিটে লোন পাবেন।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ এবং অনন্ত কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং অনন্ত কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এম সাজেদুল করিম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved