1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিএসই চেয়ারম্যান: পুঁজিবাজারে নতুন মাইলফলক

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.১৮ পিএম
  • ২০৪ Time View

করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে বসুন্ধরার এজিবি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এটি দেশের পুঁজিবাজারের জন্য নতুন মাইলফলক বলে জানিয়েছে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

রোববার (২০ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে বসুন্ধরার এজিবি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ে বর্তমানে কিছু সমস্যা হচ্ছে। এছাড়া রিজার্ভ নিয়ে কিছুটা চাপ আছে। তবে খুব দ্রুত এসব সমস্যা কেটে যাবে।

এদিন স্বাগত বক্তব্য সিএসইর পরিচালক মেজর এমদাদুল ইসলাম বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থা। এ সময় বাংলাদেশ অর্থনৈতিক সুরক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অর্থনৈতিক সুরক্ষার একটি পদক্ষেপ হচ্ছে পুঁজিবাজার।

অনুষ্ঠানে সিএসই”র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং এবিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান চুক্তিটি স্বাক্ষর করবেনন।

দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান এবিজি লিমিটেড সিএসই’র স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কার্যক্রম পরিচলনা করবে। এবিজি লিমিটেড সিএসই’র ২৫ শতাংশ শেয়ার ক্রয় করার মাধ্যমে এই এক্সচেঞ্জের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তুর্ভুক্ত হবে ।

জানা যায়, দেশের পুঁজিবাজারে সার্বিক উন্নয়ন ও কার্যকরী সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে এবিজি লিমিটেড বিভিন্ন পদক্ষেপ নেয়া শুরু করেছে। যা পুঁজিবাজারকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল -ইসলাম এবং বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এবং স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ডিরেক্টর মেজর (অব:) মো. এমদাদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com