1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

প্রিমিয়ার ব্যাংক বন্ডের মাধ্যমে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৫.৪৭ পিএম
  • ২৩৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করবে। আর এই বন্ডের মাধ্যমে বাজার থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কমিশনের ৮৪৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার হবে সাড়ে ৭ থেকে ৭ শতাংশের মধ্যে।

আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের পুরো অবসায়ন ঘটবে। এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আর এর সুদের হার হবে ভাসমান।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট এবং উচ্চ বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড। এর অ্যারেন্জারের দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com