1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

গ্লোবাল ইসলামী ব্যাংকের অভিষেক সুখকর হয়নি

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৪.৫৬ পিএম
  • ২৩১ Time View

বহুল আলোচিত গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের পুঁজিবাজারে অভিষেক সুখকর হয়নি। তালিকাভুক্তির প্রথম দিনেই ব্যাংকটির শেয়ারের দাম তার অভিহিত মূল্যের (Face Value) নিচে নেমে এসেছে। শেয়ারের দাম কমেছে ১০ শতাংশ।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলনের পর বুধবার (১৬ নভেম্বর) মূল মার্কেটে লেনদেন শুরু করে ব্যাংকটি। কিন্তু শেয়ার প্রতি ১০ টাকা নির্ধারিত মূল্যে লেনদেন শুরু করার প্রথম দিনেই শেয়ারটি ১০ শতাংশ বা ১ টাকা দর হারিয়ে সর্বশেষ শেয়ার প্রতি ৯ টাকা মূল্যে লেনদেন শেষ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্যাংকটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য হয়েছিলো ৯ টাকা ৮০ পয়সা। এদিন ব্যাংকটি ১১ হাজার ৮১৭ বারে ২ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ২৫ লাখ টাকা প্রায়।

উল্লেখ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদনের পর গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

এসময়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করে ব্যাংকটি। মঙ্গলবার (১৫ নভেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা। কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com