
নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের গলায় কাপড় বাঁধা ছিল বলে জানায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোর এলাকায় কাপড় দিয়ে গলা বাঁধা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, রাতে কেউ হত্যা করে তার মরদেহ ওই এলাকায় ফেলে রেখে গেছে। মরদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে যেখানে একটি কাগজে সুজন মিয়া লেখা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved