ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ শেয়ারটির দর ১৪ টাকা ৭০ পয়সা বা ৮.১১ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ ১৬৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৫৩ বারে ১ কোটি ৩ হাজার ৮১৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৭ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এএমিসিএল প্রাণের ১৮ টাকা ৯০ পয়সা বা ৬.৯১ শতাংশ দর কমেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুটের দর ১৮ টাকা ৭০ পয়সা বা ৬.০৩ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, আনলিমা ইয়ার্ন, বিডি ল্যাম্পস, ফু-ওয়াং সিরামিকস, জিকিউ বলপেন, আজিজ পাইপস ও জেমিনি সী ফুড লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved