1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

দেশব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স-এর ব্রাঞ্চ অফিসসমূহে ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন

  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪.৪৯ পিএম
  • ২১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্য়স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর ব্রাঞ্চ অফিসসমূহ সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৫বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, লংকাবাংলা ফাইন্যান্স ব্রাঞ্চ অফিসের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাবৃন্দ ও প্রচার মাধ্যমের প্রতিনিধিরা।

ব্রাঞ্চ ম্যানেজারগণ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। উক্ত বক্তব্যে তারা ব্রাঞ্চ অফিস কর্মকর্তাদের ধন্যবাদ জানান স্থানীয় গ্রাহকদের কাছে কাঙিক্ষত আর্থিক পণ্য ও সেবা পৌঁছে দেয়ার জন্য। এছাড়াও বিগত বছরগুলোতে লংকাবাংলাকে সহযোগিতা করার জন্য আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লংকাবাংলা ফাইন্যান্স দেশব্যাপী ২৭টি শাখার মাধ্যমে এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লংকাবাংলা গ্রাহকদের দ্বারপ্রান্তে মানসম্পন্ন আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। হাজারো গ্রাহকের আস্থা ও নির্ভরতা পুঁজি করে লংকাবাংলা দক্ষতার সাথে আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করছে, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের টেকসই, নিরাপদ রিটার্ন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com