
শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি মেরামতের জন্য রোববার (৬ নভেম্বর) থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীর দক্ষিণ অংশের আংশিক এলাকা- জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।
এছাড়া এসব এলাকাগুলোতে গ্যাসের অল্প চাপ থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved