1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

মার্কেন্টাইল ব্যাংকের ২ উপশাখা উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৯.৪৫ পিএম
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকায় ‘মাটিকাটা উপশাখা’ ও উত্তরবঙ্গে ‘পঞ্চগড় উপশাখা’ উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফিতা কেটে ২টি উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালক আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), আলহাজ্ব মোশাররফ হোসেন ও এম. এ খান বেলাল।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি আদিল রায়হান, শামীম আহম্মদ ও হাসনে আলম, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মো.  আকতারুজ্জামান ও হাজী হানিফসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহক, ২টি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখাপ্রধান, উপশাখার ইনচার্জ ও ঊর্ধ্বতন নির্বাহীরা।

এছাড়াও ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন ব্যাংকের সব জোনাল হেড, শাখা প্রধান ও উপশাখার ইনচার্জরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com