
চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় কমেছে। মাসটিতে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের পণ্য অন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে। আগের বছরের অক্টোবরের তুলনায় ৩৭ কোটি ৯ লাখ ১০ হাজার ডলার বা ৭ দশমিক ৮৫ শতাংশ রপ্তানি আয় কমেছে। ২০২১ সালের অক্টোবরে রপ্তানি আয় ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
বুধবার (২ নভেম্বরর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সরকারে লক্ষ্যমাত্রার চেয়েও ১২ দশমিক ৮৭ শতাংশ রপ্তানি আয় কমেছে ২০২২ সালের অক্টোবরে। এই মাসে রপ্তানি আয় খাতে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৫০০ কোটি মার্কিন ডলার। সেখানে রপ্তানি হয়েছে মাত্র ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ইউএস ডলারের। অর্থাৎ ৬৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ডলার কম হয়েছে। যা শতাংশের হিসাবে প্রায় ১৩ শতাংশ। এর ফলে ১৩ মাস টানা রপ্তানি আয়ে প্রবৃদ্ধির পর চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর টানা দুই মাস তার আগের বছরের তুলনায় রপ্তানি আয় কমলো।
ইপিবির তথ্য মতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই- অক্টোবর) বিশ্ববাজারে দেশের পণ্য রপ্তানি হয়েছে ১ হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ইউএস ডলারের। এই চার মাসে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৪২ কোটি ইউএস ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ইউএস ডলার বা ৩ দশমিক ২৫ শতাংশ কম হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved