1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

ফেব্রুয়ারিতে ঢাকায় আইওস্কোর সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৩.৩৭ পিএম
  • ২২৭ Time View

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাজধানী ঢাকায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্ল্যাটফরম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস(আইওস্কো) এর সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংস্থাটির এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি এবং  ইউরোপিয়ান রিজিওনাল কমিটি অংশ নেবে।

আইওস্কোর এ ক্যাটাগরির সদস্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আইওস্কোর ওই সম্মেলন দেশের জন্য আরও মর্যাদা বয়ে আনবে। আন্তর্জাতিক পুঁজিবাজারে আমাদের ভাবমূর্তি আরও উন্নত হবে।

উল্লেখ, চলতি বছরের আগস্ট মাসে প্রফেসর শিবলী আইওস্কোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি-ই প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক এই ফোরামের এমন উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন।

চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আইস্কোর বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় ঢাকায় আইওস্কোর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ, ১৯৮১ সালে আইওস্কো প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫২। সংস্থাটির প্রধান কাজ হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি,ক্যাপাসিটি বাড়ানো, আন্তর্জাতিক মান প্রণয়ন (Standard), মনিটরিং ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com