
পুঁজিবাজারে নতুন কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আজ সোমবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১১ টাকা দরে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ১০টা ৫৪ মিনিটে শেয়ারটির দর মাত্র ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ৭ বারে ১৮৫টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved