
শ্রীলঙ্কার সঙ্গে আকু পেমেন্ট সংক্রান্ত কোন ধরনের লেনদেন না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, গত ১৪ অক্টোবর থেকে অর্থনৈতিক সংকটের কারণে সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা (সিবিএসএল) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট বন্ধ রেখেছে। তাই বাংলাদেশে কার্যরত সকল এডি শাখাকে শ্রীলঙ্কার সাথে কোন ধরনের লেনদেন না করার নির্দেশ দেওয়া হল।
এর আগে শ্রীলঙ্কা ৩ মাসের মধ্যে ফেরত দেওয়া শর্তে গত বছর মে মাসে বাংলাদেশের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। কিন্তু দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিলে চলতি বছর মে মাসে ঋণ পরিশোধে আরও এক বছর সময় বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved