
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীতে সারা দিনই আজ বৃষ্টি হবে এবং আগামীকাল মঙ্গলবারও (২৫ অক্টোবর) হবে। পরশুদিন বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে। এ ছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির হতে পারে। বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।
আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে। কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে সেদিন।
সোমবার সকাল দেয়া আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৮) বলা হয়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় এর সম্মুখভাগের প্রভাব, অমাবস্যা এবং বায়ুচাপের পার্থক্যের কারণে এবারের ঘূর্ণিঝড়টির প্রভাব অনেকাংশে বেশি হতে পারে। এর প্রভাবে উপকূলে ছয় ফুটের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। সিত্রাং মঙ্গলবার ভোর কিংবা সকালের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved