1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ডোমিনোজ নিয়ে এলো বাংলাদেশের প্রথম “লাইভ পিৎজা থিয়েটার”

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১২.৫০ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে ডোমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে সেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে। এই সেবা ছাড়াও গ্রাহকদের জন্য প্রতিবার নতুন কিছু করতে ডোমিনোজ সবসময়ই সচেষ্ট। সেই ধারাবাহিকতায় এবার ডোমিনোজ নিয়ে এসেছে ‘লাইভ পিৎজা থিয়েটার’ যা দারুণ একটি ইন্টারঅ্যাকটিভ ফিচার, যেখানে পিৎজা তৈরির পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে এবং রিয়েল টাইমে ট্র্যাক করা যাবে।


উন্নত প্রযুক্তির সাহায্যে বাংলাদেশে এই প্রথমবারের মতো ভোজনরসিকরা হট অ্যান্ড ফ্রেশ ডোমিনোজ পিৎজা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া লাইভ উপভোগ করতে পারবেন। অর্ডার দেয়া মাত্র গ্রাহকদের কাছে এসএমএসের মাধ্যমে একটি লিঙ্ক শেয়ার করা হবে যাতে ট্যাপ করে গ্রাহক স্বাচ্ছন্দ্যে নিজের হ্যান্ডহেল্ড ডিভাইস, যেমন – স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে ঘরে বসেই পিৎজা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে পারবেন।


এই ফিচারটি গ্রাহকদের অর্ডার করা খাবার তৈরির পুরো প্রক্রিয়াটি যেমন সরাসরি দেখার সুযোগ করে দিবে, তেমনি খাবার তৈরির সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার ব্যাপারেও মানুষকে সচেতন করবে। ডোমিনোজের ‘লাইভ পিৎজা থিয়েটার’ অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির সাথে খাদ্য নিরাপত্তার এক অসাধারণ সমন্বয়। ‘লাইভ পিৎজা থিয়েটার’ এর মাধ্যমে সবার চেয়ে একধাপ এগিয়ে খাদ্য সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে ডোমিনোজ।


ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “ডোমিনোজ পিৎজা গ্রাহকদের পিৎজা তৈরি থেকে শুরু করে পরিবেশন করা পর্যন্ত সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক প্রযুক্তির সাহায্যে লাইভ কিচেন স্ট্রিমিং এনে আমরাই বাংলাদেশের ফুড মার্কেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। গ্রাহকদের জন্য নতুন কিছু করতে পেরে আমরা আনন্দিত এবং তাদের জন্য এমন অভিনব প্রক্রিয়া আনতে পেরে গর্বিত। আমরা বিশ্বাস করি যে লাইভ পিৎজা থিয়েটার আমাদের গ্রাহকদের কাছে খাদ্য নিরাপত্তার বিষয়ে আমাদের স্বচ্ছতার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।”


এই ডিজিটাল যুগে আমরা সবসময় নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়। যেকোনো জায়গা থেকে লাইভ পিৎজা তৈরি করা দেখার অভিজ্ঞতার মতো আর কি হতে পারে!


ডোমিনোজ পিৎজার সব আউটলেটে ‘লাইভ পিৎজা থিয়েটার’ আছে এবং ডোমিনোজ অ্যাপ দিয়ে আপনি এই অভিজ্ঞতা যেকোনো সময় উপভোগ করতে পারবেন, যা সহজেই ডাউনলোড করতে পারবেন গুগোল প্লে-স্টোর থেকে। তাছাড়া, গ্রাহকরা ওয়েবসাইট (https://m.dominos.com.bd/) অথবা ১৬৬৫৬ নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com