
নিজস্ব প্রতিবেদকঃ শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষে ̈ আইএফআইসি ব্যাংক-এ কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের ন্যায় সম্পধতি অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব ২০২২। গত ১৫ অক্টোবর (শনিবার) পুরানা পল্টন ̄’ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় (আইএফআইসি টাওয়ার)-এ আয়োজন করা হয় এ উৎসবের। এ বছরের অঙ্কনের প্রতিপাদ ̈ ছিল ইচ্ছা, কল্পনা, ̄স্বপ্ন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুইশতাধিক অংশগধহনকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উর্ধ্বত্বন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।

উল্লেখ ̈, শিশুদের মাঝে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষে ̈ ২০১৭ সাল থেকে ব্যাংকের সকল কর্মীদের সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে চিত্রাঙ্কন উৎসব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved