
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বন্ড ইস্যু করে ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ব্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় সভায় এই অনুমোদন নেওয়া হয়েছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডের কুপন হার হবে ৭ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে।
বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ নতুন স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved