1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

২ ফিলিস্তিনিকে হত্যা, প্রতিশোধ নেয়ার হুমকি হামাসের

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১১.১২ এএম
  • ২২৩ Time View

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেওয়া হবে।

সোমবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে অবস্থিত জালাজোন শরণার্থী শিবিরের বাইরে ঠাণ্ডা মাথায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। দখলদার সেনাদের গুলিতে ১৮ বছর বয়সি বাসেল কাসাম ও ২১ বছর বয়সি খালেদ ফাদি আনবার নিহত হন। এ সময় তাদের গাড়িতে থাকা ১৯ বছর বয়সি অপর তরুণ রাফাত হাবাশ আহত হন।

হামাস এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হওয়ার পর প্রচণ্ড আতঙ্কে থাকা দখলদার ইসরাইল এখন বেপরোয়াভাবে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে টার্গেটেড কিলিং মিশন শুরু করেছে।

এ ধরনের অপরাধযজ্ঞ বন্ধ করতে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সবগুলো ফিলিস্তিনি সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে ফিলিস্তিনি জনগণকে হত্যার মাশুল দিতে হবে। খবর- পার্সটুডের

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com