1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আবারও কুয়েত সরকারের পদত্যাগ

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১০.৩৫ পিএম
  • ২১৬ Time View

সংসদ নির্বাচনে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর উপসাগরীয় দেশ কুয়েত সরকার পদত্যাগ করেছে। রোববার (২ অক্টোবর) পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স শেখ মেশাল ক্ষমতাসীন আমিরের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ নেতৃত্বাধীন বিদায়ী সরকারকে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকার নির্দেশ দিয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর কুয়েতে সংসদ নির্বাচন হয়। সেখানে দেশটির বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পায়। কয়েক দশক ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে এর আগে কুয়েত পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়।

কুয়েতে রাজনৈতিক দলের অনুমতি না থাকলেও দেশটির সংসদের ক্ষমতা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের তুলনায় অনেক বেশি। দেশটির সংসদের আইন পাস ও আটকে দেওয়ার ক্ষমতা, মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেওয়ার ক্ষমতা রয়েছে।

এর আগে গত জুলাইতে বিরোধীরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর শেখ আহমাদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com