
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন সাভারের রেডিও কলোনিতে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর বিশিষ্ট ব্যাবসায়ী সুমন শাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান আহমেদ, (কাউন্সিলর ১নং ওয়ার্ড, সাভার পৌরসভা, সাভার ঢাকা)। এছাড়া স্বপ্নর রিজিওনাল ম্যানেজার অফ অপারেশন মোহাম্মদ সাজিদ আহমেদ, আউটলেট ম্যানেজার প্রনয় ভৌমিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এটি স্বপ্নের ২৪৯ তম আউটলেট। স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। সাভারের রেডিও কলোনিতে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।
স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।
নতুন এই আউটলেটের ঠিকানা: বি-২/১১ রেডিও কোলনি, সাভার,ঢাকা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার ০১৬৮২-৫৪৬৯৬৩ ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved