1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিক্ষোভের মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯.৪১ পিএম
  • ৩১৫ Time View

কড়া নিরাপত্তার মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশটিতে গত ৫৫ বছরের মধ্যে প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করা হলো।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর ১৯ বার গান স্যালুটের মাধ্যমে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয়।

আবের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টায়। আবের দেহভস্ম রাজধানী টোকিওর নিপ্পন বুদোকান হলে রাখা হয়। এ সময় সামরিক ব্যান্ডের সংগীত ও গার্ড অব অনারের শব্দ হলের ভেতরে প্রতিধ্বনিত হয়।

এদিকে শেষকৃত্য আয়োজন নিয়ে জাপানের সাধারণ মানুষের ঘোর আপত্তি ছিল। তবে দীর্ঘদিন দেশের জন্য কাজ করে যাওয়া শিনজো আবের এই রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

অনুষ্ঠানে অংশ নেওয়া দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তায় রাজধানী টোকিও জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২০ হাজার সদস্য। জাপানে চরম মূল্যস্ফীতির মধ্যে জাঁকজমক ও ব্যয়বহুল এ অনুষ্ঠানের বিরোধিতা করে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ।

উল্লেখ্য, গত ৮ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক কর্মসূচির সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com