
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের মামলায় সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এ রায় ঘোষণা করেন। সোহাগ সোনারগাঁওয়ের সাহাপুর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। জামিনে কারামুক্তির পর থেকে সোহাগ পলাতক রয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সোহাগ আলী সোনারগাঁও উপজেলা পরিষদে চেয়ারম্যানের কক্ষে টানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাইরে নিয়ে আসেন। পরে উপজেলা প্রাঙ্গণে থাকা শহীদ মিনারে ছবিটি ভাংচুর করেন। ওই সময় উপস্থিত লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved