1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জন নিহত

  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩২ পিএম
  • ১৯১ Time View

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। গুয়েতেমালার পশ্চিমাঞ্চলে একটি উন্মুক্ত কনসার্ট শেষ হওয়ার পর স্থানটি ছাড়ার সময় এই ঘটনা ঘটে।

জরুরি কর্মীদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পশ্চিমে কোয়েটজালতেনাঙ্গোতে ঐতিহ্যবাহী ‘জেলাফার’ উৎসব চলাকালীন একটি কনসার্টে উপস্থিত হয় হাজারও মানুষ। খোলা আকাশের নিচে আয়োজিত এই কনসার্টটি শেষ হওয়ার পর একসঙ্গে বহু মানুষ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ৯ জন নিহত হয়।

টুইটারে গুয়াতেমালার রেড ক্রসের প্রকাশিত ছবিতে ঘটনাস্থলে আহত ব্যক্তিদের সাহায্য করতে দেখা যায় ফার্স্ট এইড কর্মীদের। এসময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও ছিল। টুইটে সংস্থাটি জানিয়েছে, ‘গুয়েতেমালার রেড ক্রস এবং স্বেচ্ছাসেবক দমকলকর্মীরা ২০ জনেরও বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে নয় জন মারা গেছে।’

মধ্য আমেরিকার দেশটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ‘জেলাফার’ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

কনসার্টে থাকা ন্যান্সি কুইম বার্তাসংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, কনসার্টে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে, প্রচুর কাদা ছিল। আমি মনে করি, কাদার কারণে অনেক লোক নড়াচড়া করতে পারেনি এবং তারা পড়ে গেছে।’

স্থানীয় দমকলকর্মীরা টুইটারে জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গুয়াতেমালার সংবাদপত্র প্রেনসা লিব্রে জানিয়েছে, কর্তৃপক্ষ এখনও মৃতদের নাম প্রকাশ করেনি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com