1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না ইমরান খান

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১.১০ এএম
  • ২৭২ Time View
ইমরান খান

সাময়িক স্বস্তি। সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ ১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না। তারপর আবার তাকে জামিনের মেয়াদ বাড়াবার জন্য আদালতের কাছে আবেদন জানাতে হবে।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে। সম্প্রতি ইসালামাবাদে একটি জনসভায় ইমরান পুলিশ ও বিচারবিভাগের কড়া নিন্দা করেছেন এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তারপরই তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। এছাড়া ইমরানের বিরুদ্ধে বিদেশ থেকে বেআইনিভাবে দলের জন্য অর্থ নেয়া ও অর্থ নয়ছয়ের অভিযোগও আছে। অভিযোগ, ইমরান অ্যামেরিকা, ভারত ও ইউরোপের ব্যক্তি ও সংস্থার কাছ থেকে থেকে অর্থ নিয়েছিলেন, যা তিনি আইনত পারেন না। এই অভিযোগে শাস্তি হলে তিনি আর ভোটে দাঁড়াতে পারবেন না। রাজনীতিও করতে পারবেন না।

জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে ইমরান বলেছেন, সরকার তার জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে গেছে। তাই তারা টেকনিক্যাল নকআউটের নীতি নিয়েছে।

এই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতি বেশ খারাপ। প্রবল বৃষ্টির পর দেশের একটা বড় অংশে বন্যা দেখা দিয়েছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, গত জুন থেকে বন্যায় ৯০৩ জন মারা গেছেন। এক লাখ ৮০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

দেশের আর্থিক অবস্থাও খারাপ। আগামী সপ্তাহে আইএমএফ যদি ৬০০ কোটি ডলারের ঋণ না দেয়, তাহলে বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না পাকিস্তান।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com