1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

মেধাস্বত্ব নকল: ফাইজারের বিরুদ্ধে মামলা করবে মডার্না

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১০.১৬ পিএম
  • ২৭১ Time View

ফাইজার ও জার্মান অংশীদার বায়োনটেকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মর্ডানা। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন করায় কোম্পানি দুইটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মডার্না।

শুক্রবার (২৬ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ওষুধ কোম্পানি মডার্না জানিয়েছে, করোনা মহামারির বেশ কয়েক বছর আগে তৈরি করা এমআরএনএ প্রযুক্তিটি ফাইজার ও বায়োনটেক নকল করেছে। তাই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে তাদের বিরুদ্ধে জার্মানিতে ও যুক্তরাষ্ট্রে মামলা করা হচ্ছে।

এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, ফাইজার ও বায়োনটেক দুই ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি নকল করেছে। যার মধ্যে একটি এমআরএনএ কাঠামোর সঙ্গে জড়িত। মডার্না বলছে, তাদের বিজ্ঞানীরা ২০১০ সালে প্রযুক্তিটির বিকাশ শুরু করে ও ২০১৫ সালে মানব পরীক্ষায় জন্য প্রস্তুত করা হয়।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, করোনা মহামারির আগে আমরা যে প্রযুক্তিটি তৈরি করেছি সেটি রক্ষায় মামলা করছি। তাছাড়া এটি তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনোয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com