
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্সের জটিলতার অবসান হচ্ছে। কোম্পানিটি পরিচালনার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সাথে কোম্পানিটির সাবেক পরিচালক ও উদ্যোক্তাদের সমঝোতা চুক্তি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
আদালত ওই চুক্তি গ্রহণ করায় কোম্পানি সংক্রান্ত বিভিন্ন মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার হবে। এছাড়া চুক্তির শর্ত অনুসারে, চলতি বছরের মধ্যে কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হবে।
উল্লেখ, গত ২৪ জুলাই আইডিআরএ কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হয়। গঠন করা হয় কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ। ওই বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে গত ১৭ আগ্ট উভয় পক্ষ একটি চুক্তি সই করে।
আজ সোমবার (২২ আগস্ট) আদালতে তা উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ করেন।
ডেল্টা লাইফে বড় রকমের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসাবে দায়িত্বে আছেন আইডিআরএ-এর সাবেক সদস্য কুদ্দুস খান। অন্যদিকে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইডিআরএ। তারাও আইডিআরএ’র সিদ্ধান্তের বিরুদ্ধে রীট আবেদন করেন।
কোম্পানিটির তৎকালীন পর্ষদের অভিযোগ, আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের প্রতিহিংসার শিকার কোম্পানিটি। ব্যক্তিগত স্বার্থে দুর্নীতির অভিযোগ তুলে তিনি পর্ষদ বাতিল করেছেন বলে তাদের দাবি।
চুক্তি অনুসারে, উভয় পক্ষ সব মামলা প্রত্যাহার করে নেবে। প্রত্যাহার করা হবে আইডিআরএর নিয়োগ করা প্রশাসক।
কোম্পানির আর্থিক বিবরণী সংক্রান্ত তথ্য উদঘাটনে নতুন নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।
ইতোপূর্বে নিরীক্ষণকৃত বিষয়াবলী শুানী সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।
পরিচালনা পর্ষদ কোম্পানির এক বছরের ব্যবসায়ীক কৌশলপত্র তৈরি করবে। পাশাপাশি এই কৌশলপত্র বাস্তবায়নের মাসিক প্রতিবেদন আইডিআরএর কাছে পাঠানো হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved