1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ভেসে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৫.৪১ পিএম
  • ২০০ Time View

ভয়াবহ খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে দানিয়ুব৷ এটি ইউরোপের খরস্রোতা নদীগুলোর একটি এটি৷ ১০০ বছরের মধ্যে এ নদীর জলস্তর চলতি বছর অন্যতম সর্বনিম্ন স্তরে পৌঁছেছে৷ খরার ফলে জলস্তর নেমে সার্বিয়ার বন্দর নগরী প্রাহোভোর কাছে দানিয়ুবের বুকে বিস্ফোরক-বোঝাই কয়েক ডজন জার্মান যুদ্ধজাহাজের দেখা মিলেছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেগুলো ডুবে গিয়েছিল৷

১৯৪৪ সালে দানিয়ুবে ভেসে যাওয়া নাৎসি জার্মানিরশত শত জাহাজগুলির মধ্যে এগুলিও ছিল৷ সোভিয়েত বাহিনীর অগ্রসর হওয়ার পর তারা কৃষ্ণসাগর থেকে পিছু হটে৷ এখনও পানির স্তর কম থাকলে এই জাহাজের অংশগুলির কারণে নৌযান চলাচলে বাধা পড়ে৷

পূর্ব সার্বিয়ার প্রাহোভোর কাছে দানিয়ুবের একটি অংশে ২০টিরও বেশি জাহাজের অংশ দেখা গিয়েছে৷ এর মধ্যে অনেকগুলিতে বিপুল পরিমাণে গোলাবারুদ এবং বিস্ফোরক মজুত রয়েছে ফলে নৌযান চলাচলে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে৷

জার্মান জাহাজ নিয়ে একটি বই লিখেছেন প্রাহোভোর চুয়াত্তর বছর বয়সি ভেলিমির ট্রাজিলোভিক৷ তিনি বলেন, ‘জার্মানির এই জাহাজগুলি পরিবেশে বড়সড় বিপর্যয় তৈরি করে গিয়েছে যা প্রাহোভোর মানুষের জন্য একটি হুমকি৷’

জার্মানি, ইটালি এবং ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য অংশে মাসের পর মাস খরা এবং রেকর্ড পরিমাণে উচ্চ তাপমাত্রার কারণে নদীর জল শুকিয়ে নাব্যতা কমেছে৷ ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে৷ সার্বিয়া কর্তৃপক্ষ দানিয়ুবের নৌযান চলাচল সচল রাখতে পলি খনন করার পদ্ধতি নিয়েছেন৷ কয়েকটি জাহাজ প্রাহোভোতে দানিয়ুবের এই প্রসারিত অংশকে ১৮০ মিটার থেকে ১০০ মিটারে (৩৩০ ফুট) সংকুচিত করেছে৷ নদীর তীরে ছড়িয়ে থাকা, কিছু জাহাজে এখনও বুরুজ, কমান্ড ব্রিজ, ভাঙা মাস্তুল ইত্যাদি জিনিস রয়েছে৷ তবে বেশিরভাগ জাহাজই বালিতে ডুবে রয়েছে৷

মার্চ মাসে সার্বিয়ান সরকার এই জাহাজগুলি উদ্ধার করে গোলাবারুদ ও বিস্ফোরক অপসারণের জন্য একটি দরপত্র আহ্বান করেছিল, যার খরচ আনুমানিক দুই কোটি ৯০ লাখ ইউরো৷ এদিকে খরার কারণে নদীর জলস্তর শুকিয়ে যে জাহাজগুলি চোখে পড়ছে, সেগুলি নিয়ে শঙ্কাও বাড়ছে৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com