
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৮৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৫৯ লাখ ৬০ হাজার ৫৮৯টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৫৯ লাখ ১১ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৭ লাখ টাকা।
আরএকে সিরামিকস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৭৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৮০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, দ্য পেনিনসুলা চিটাগং, লাভেলো আইসক্রিম ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved