1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১০

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১১.৩৫ এএম
  • ২৩২ Time View

মাগরিবের নামাজের সময় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতালির একটি বেসরকারি সংগঠন ইমার্জেন্সি, যারা রাজধানী কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করে তারা জানায়, বিস্ফোরণে আহত ২৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিন জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।

দেশটির এক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জানিয়েছেন অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বিস্ফোরণে। এপি তাদের খবরে বলছে, অন্তত ১০ জন নিহত হয়েছেন এ হামলায়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন হতাহতের ঘটনা। তবে কতজন হতাহত হয়েছেন তা তিনি নিশ্চিত করেননি। টুইটারে তিনি লিখেছেন, সাধারণ মানুষ ও মুসল্লিদের হত্যাকারীদের শিগগির শাস্তির মুখোমুখি হতে হবে।

পুলিশ বলছে, বহু হতাহত হয়েছে, তবে কতজন তা নিশ্চিত করেনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুলের উত্তরাঞ্চলে খায়ের খানার সিদ্দিকিয়া নামের একটি মসজিদে এ হামলা হয়। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ওই মসজিদের ইমাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলিও হামলায় নিহত হয়েছেন।

হামলার ঘটনাটি তদন্ত করছে দেশটির গোয়েন্দা টিম।

তালেবানের শাসনের একবছরে সহিংসতার ঘটনা কমেছে দেশটিতে। তবে সম্প্রতি জঙ্গি গোষ্ঠী আইএসের সহযোগী খোরাসান শাখা সেখানে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

গত সপ্তাহেও তালেবানের একজন শীর্ষ নেতা শেইখ রহিমুল্লাহ হাক্কানি বোমা হামলায় নিহত হন। এই হামলার দায় স্বীকার করে আইএস। এর আগে গত জুনে একটি শিখ মন্দিরে হামলার দায় স্বীকার করে আইএসের খোরাসান শাখা (আইএসকেপি)।

২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সে বছর ৩১ আগস্ট আফগানিস্তানের মাটি ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সদস্যরা। দেশ শাসনের এক বছরেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবান।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com