1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

মাহমুদ আব্বাস: ইসরায়েল ফিলিস্তিনের ৫০টি গণহত্যা চালিয়েছে

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৬.০২ পিএম
  • ২০০ Time View

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর ‘হলোকাস্ট’ চালানোর অভিযোগ করেছেন৷ বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন৷

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক প্রতিযোগিতার সময় ইসরায়েলি খেলোয়াড় ও কর্মকর্তাদের উপর ফিলিস্তিনিদের হামলায় ১০ জনের হত্যার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক সাংবাদিক প্রেসিডেন্ট আব্বাসকে প্রশ্ন করেন, তিনি এই ঘটনার জন্য ইসরায়েলের কাছে ক্ষমা চাইবেন কিনা৷ জবাবে আব্বাস বলেন, ইসরায়েল ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনের ৫০টি জায়গায় ৫০টি গণহত্যা চালিয়েছে৷ সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘৫০টি গণহত্যা, ৫০টি হলোকাস্ট৷’

এদিকে বার্লিন শহরে তিনি এমন শব্দ বেছে নেওয়া বিষয়টিকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে৷ ‘হলোকাস্ট’ শব্দটি শুনে জার্মান চ্যান্সেলরের মুখচ্ছবি অস্বস্তিতে ভরে যায়৷ তবে সেই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করেননি৷ কিন্তু প্রেসিডেন্ট আব্বাসের জবাবের পরেই চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট সংবাদ সম্মেলন আচমকা শেষ করে দেন৷ হেবেস্ট্রাইট পরে বলেন, শলৎস আব্বাসের বক্তব্য শুনে অত্যন্ত বিরক্ত হয়েছেন৷ চ্যান্সেলরের মুখপাত্র সেই সঙ্গে মনে করিয়ে দেন, বিশেষ করে জার্মানদের কাছে হলোকাস্ট শব্দটি আপেক্ষিক অর্থে ব্যবহারের প্রচেষ্টা অসহনীয় এবং একেবারেই গ্রহণযোগ্য নয়৷

একই সংবাদ সম্মেলনে শলৎস আব্বাসের মুখে ‘অ্যাপারথাইড’ শব্দটির বিরোধিতা করেন৷ মঙ্গলবারের ঘটনার পর জার্মান চ্যান্সেলর ‘বিল্ড’ সংবাদপত্রকে বলেন, হলোকাস্টের ভয়াবহতা ছোট করে দেখানো একেবারেই গ্রহণযোগ্য নয়৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলেন, ‘জার্মানির মাটিতে দাঁড়িয়ে মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে ‘৫০টি হলোকাস্ট’-এর অভিযোগ করলেন, তা শুধু নৈতিক অবমাননা নয়, সেইসঙ্গে বিশাল মিথ্যাচারও বটে৷ লাপিদ মনে করিয়ে দেন যে, হলোকাস্টে ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১৫ লাখ শিশুও ছিল৷ ইতিহাস কখনোই তাকে ক্ষমা করবে না৷’

জার্মানিতে মাহমুদ আব্বাসের বক্তব্য ও চ্যান্সেলরের প্রতিক্রিয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে৷ বিশেষ করে শলৎস যেভাবে সেই মুহূর্তে নীরব থেকেছেন, তার সমালোচনা করেছেন বিরোধী ইউনিয়ন শিবিরের নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস৷ তার মতে, অবিলম্বে চ্যান্সেলরের স্পষ্ট ভাষায় এমন মন্তব্যের বিরোধিতা করা এবং আব্বাসকে চলে যেতে বলা উচিত ছিল৷ সিডিইউ দলের আরেক নেতা আরমিন লাশেট বলেন, এর আগে জার্মান চ্যান্সেলরের দফতরে এত জঘন্য বক্তব্য রাখা হয়নি৷

উল্লেখ্য, মাহমুদ আব্বাস এর আগেও হলোকাস্ট শব্দটিকে আপেক্ষিক অর্থে ব্যবহার করেছেন৷ ২০১৮ সালে তিনি বলেছিলেন, নাৎসি জার্মানির হাতে ৬০ লাখ ইহুদির গণহত্যার আসল কারণ মোটেই ইহুদি বিদ্বেষ ছিল না, বরং সুদখোর মহাজন হিসেবে সমাজে তাদের অবস্থানই এর মূল কারণ৷ সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com